শর্তাবলী (Terms & Conditions)
ওয়েবসাইট ব্যবহার করতে হলে আপনাকে একটি বৈধ একাউন্ট খুলতে হবে। আপনি যে তথ্য দেবেন তা সঠিক ও আপডেট থাকতে হবে।
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে গোপন থাকবে। আমরা এটি শুধুমাত্র অর্ডার প্রসেস ও কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহার করি।
সকল অর্ডারের জন্য নির্ধারিত মূল্য ও ডেলিভারি চার্জ প্রযোজ্য। আমরা ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট সাপোর্ট করি।
অর্ডার দেওয়ার পর আপনাকে একটি কনফার্মেশন মেসেজ/ই-মেইল দেওয়া হবে। কোনো কারণবশত পণ্য স্টকে না থাকলে আমরা আপনাকে জানিয়ে অর্ডার বাতিল করতে পারি।
আমরা চেষ্টা করি প্রতিটি পণ্যের ছবি ও বর্ণনা যথাসম্ভব বাস্তবের কাছাকাছি রাখতে। তবে আলোর প্রভাব বা ডিসপ্লে সেটিংয়ের কারণে রঙ বা গঠন কিছুটা ভিন্ন হতে পারে।
ডেলিভারির ৭ দিনের মধ্যে অর্ডার রিটার্ন করা যাবে যদি ত্রুটিপূর্ণ, ভুল বা ড্যামেজড পণ্য হয়ে থাকে। রিটার্ন নীতিমালা অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।
ওয়েবসাইটে থাকা সব লেখা, ছবি, লোগো ও ডিজাইন আমাদের মালিকানাধীন। অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, ব্যবহারে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
গ্রাহককে সদাচরণ বজায় রাখতে হবে। কেউ যদি সাইটে ভুল তথ্য দেন, স্প্যাম করেন বা প্রতারণা করেন, তাহলে তার একাউন্ট বাতিল করা হবে।
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। সেই সব লিংকের কনটেন্ট বা নিরাপত্তার জন্য আমরা দায়ী না।
আমরা সময়ের সাথে সাথে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে।